বয়স ৪০ পেরোলেই কাঁধে যন্ত্রণা? সাধারণ ব্যথা না অন্য কিছু? সতর্ক করছেন চিকিৎসকরা
চিকিৎসকরা বলছেন, এই রোগটির প্রধানত তিনটি ধাপ বা স্টেজ রয়েছে।
১. ফ্রিজ়িং স্টেজ: প্রথম দিকে কাঁধ ধীরে ধীরে শক্ত হতে শুরু করে এবং নড়াচড়া করলে প্রচণ্ড ব্যথা হয়।
২. ফ্রোজ়েন স্টেজ: এই ধাপে এসে ব্যথা কিছুটা কমে ঠিকই, কিন্তু কাঁধের জড়তা বা শক্ত ভাব (Stiffness) চূড়ান্ত রূপ নেয়। হাত তোলা বা ঘোরানো প্রায় বন্ধ হয়ে যায়।
৩. থয়িং স্টেজ: এটি হলো সেরে ওঠার ধাপ। এই সময়ে এসে কাঁধের জড়তা একটু একটু করে কাটতে শুরু করে। হাত আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। পুরো প্রক্রিয়াটি শেষ হতে ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে।