ব্যক্তিগত ইচ্ছে নয়, আইন মেনে শিক্ষক বদলির সিদ্ধান্ত, শুরু হয়েছে প্রক্রিয়া
জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে খবর হলদিয়া, সুতাহাটা দক্ষিণ, ময়না, কাঁথি নিউ, এগরা উত্তর এই পাঁচটি চক্রে অতিরিক্ত শিক্ষকের সংখ্যা সবচেয়ে বেশি। এই চক্রগুলি শহর এলাকায়। শিক্ষকদের একটা বড় অংশ গ্রামের স্কুলে যেতে চান না বলে অভিযোগ। ফলে শিক্ষকের অভাবে ধুঁকছে গ্রামীণ এলাকার স্কুলগুলি। সব থেকে বেশি শিক্ষক ঘাটতি রয়েছে যে চক্রগুলিতে সেগুলি হলো দিঘা, রামনগর, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, কাঁথি ৩, খেজুরি, পটাশপুর, অমরশী এবং নন্দীগ্রাম।