চন্দননগরের আলোয় সেজে উঠছে বিহারের সুলতানগঞ্জ, দুর্ঘটনাকে হারিয়ে সাফল্যের গল্প বলছেন সঞ্জীব
এই আলোকসজ্জার অন্যতম আকর্ষণ ২৮ ফুট চওড়া ও ৩২ ফুট উঁচু ১২টি বিশাল প্রবেশদ্বার। প্রতিটি গেটে ফুটে উঠবে হিন্দুধর্মের বারোটি জ্যোতির্লিঙ্গের রূপ। পাশাপাশি থাকছে আরও আটটি বিশেষ নকশার গেট। সব মিলিয়ে ২০ থেকে ২৫টি গেট তৈরি হচ্ছে।
শুধু প্রবেশদ্বারই নয়, থাকছে ১২ থেকে ১৩ ফুট উঁচু শিবমূর্তি এবং ১৬ ফুট উচ্চতার দু’টি বিশাল কলকে। আলোর মাধ্যমে সেখানে ফুটিয়ে তোলা হবে শিবলিঙ্গ, ত্রিশূল, ডমরু-সহ বিভিন্ন ধর্মীয় প্রতীক। কেদারনাথ, বদ্রিনাথ, কাশী বিশ্বনাথ, তারকেশ্বর-সহ একাধিক তীর্থক্ষেত্রের আদলে তৈরি হচ্ছে আলোর থিম। এই প্রকল্পের জন্য প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার বরাত পেয়েছেন শিল্পীরা।
সঞ্জীব জানান, তাঁদের আলোর কাজ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে মালদা, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ছাড়াও অসম, মেঘালয়, ত্রিপুরা, রাজস্থান, গুজরাট ও হরিয়ানায়। চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর আলোকসজ্জাতেও প্রতি বছর কাজ করেন তাঁরা।