বাংলায় কত দফায় হবে ভোট? চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই নির্ঘণ্ট ঘোষণা? - Bengali News | Will election commission announce assembly election date of West Bengal on early of March? - 24 Ghanta Bangla News
Home

বাংলায় কত দফায় হবে ভোট? চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই নির্ঘণ্ট ঘোষণা? – Bengali News | Will election commission announce assembly election date of West Bengal on early of March?

Spread the love

বাংলায় এসআইআর শেষ পর্যায়ে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরই মধ্যে জল্পনা বাড়ছে, বাংলায় কবে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন? বিজেপি বারবার দাবি জানিয়েছে, আগে এসআইআর প্রক্রিয়া শেষ হোক। এসআইআর নিয়ে সব অভিযোগের নিষ্পত্তি হোক। তারপর বিধানসভা নির্বাচন করার দাবি জানিয়েছে গেরুয়া শিবির। নির্বাচন কমিশন অবশ্য দ্রুত বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। সূত্রের খবর, মার্চের শুরুতেই ঘোষণা করা হতে পারে ভোটের নির্ঘণ্ট। কত দফায় ভোট হবে, তা নিয়েও নানা জল্পনা চলছে। এবছর ভোটের দফা কমানো হতে পারে বলেই জানা গিয়েছে। এর আগে রাজ্যের সিইও দফতর আগেই জানিয়েছিল, তারা এক দফাতেও ভোট করতে প্রস্তুত। এখন দেখার, বাংলায় কত দফায় ভোটের ঘোষণা করে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *