TMC আশ্রিত দুষ্কৃতী খুনের ২৪ ঘণ্টা পরেও অধরা দুষ্কৃতীরা, বদলি হলেন পুলিশ সুপার - 24 Ghanta Bangla News
Home

TMC আশ্রিত দুষ্কৃতী খুনের ২৪ ঘণ্টা পরেও অধরা দুষ্কৃতীরা, বদলি হলেন পুলিশ সুপার

Spread the love

নৈহাটিতে দিনে দুপুরে গুলি করে থেঁতলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী খুনের ২৪ ঘণ্টার মধ্যে সরলেন বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। শনিবার বিকেলে তাঁর বদলির নির্দেশ জারি হয়েছে। তাঁর জায়গায় নতুন পুলিশ কমিশনার হয়েছেন অজয় ঠাকুর। যদিও পুলিশের দাবি এটা রুটিন বদলি। 

শুক্রবার দুপুরে নৈহাটির গৌরীপুরে দিনে দুপুরে গুলি করে থেঁতলে খুন করা হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সন্তোষ যাদবকে। সেই ঘটনার পর ২৪ ঘণ্টা কাটলেও খুনিদের কাউকেই ধরতে পারেনি পুলিশ। যদিও প্রকাশ্যে আসা CCTV ফুটেছে স্পষ্ট কারা এই কাজ করেছেন। খুনের পিছনে কারা রয়েছে এই নিয়ে যখন তৃণমূল – বিজেপির বিবাদ চরমে তখনই নবান্ন থেকে আসে অলোক রাজোরিয়ার বদলির খবর। তাঁকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ডিআইজি ট্রাফিক পদে সরানো হয়েছে। বারাকপুরের নতুন পুলিশ কমিশনার হয়েছেন অজয় ঠাকুর। 

তবে মালদায় তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় পুলিশ কমিশনারকে অপসারণ না করা হলেও বারাকপুরে কেন রাজোরিয়াকে সরতে হল তা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকের মতে যে ভাবে দিনে দুপুরে শাসকদল আশ্রিত একজন দুষ্কৃতীকে খুন করা হয়েছে তাতে দুষ্কৃতীদের মনে পুলিশ সম্পর্কে আর কোনও ভয় রয়েছে বলে মনে হচ্ছে না। এছাড়া এর ফলে আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। যার ফলে সাত তাড়াতাড়ি রাজোরিয়াকে সরিয়ে অজয় ঠাকুরকে বসালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন বারাকপুর কমিশনারেটের বিভিন্ন পদে রয়েছেন তিনি। 

তবে বিরোধীদের দাবি, যে ভাবে তৃণমূল দুষ্কৃতীদের দলীয় পদে বসিয়েছে তার জেরেই বারবার মুখ পুড়ছে পুলিশের। শাসকদলের নেতা হওয়ায় সব জেনেও দুষ্কৃতীদেরই নিরাপত্তা দিতে হচ্ছে পুলিশকে। এতে মনোবল ভাঙছে পুলিশবাহিনীর, মনোবল বাড়ছে দুষ্কৃতীদের। 

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *