অবসর নেওয়ার স্টেডিয়ামেই বিশ্বকাপ জিতবেন মেসি?
রবিবার বিশ্বকাপের ফাইনালে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি আর্জেন্তিনা ও স্পেন। এই স্টেডিয়ামের সঙ্গে লিওনেল মেসির বিশেষ স্মৃতি জড়িয়ে রয়েছে। শুধু বিশ্বকাপ ফাইনাল নয়, মেসির কাছে এটি প্রত্যাবর্তনের মঞ্চ। ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে এই স্টেডিয়ামেই হেরে গিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছিলেন মেসি। ১০ বছর পরে সেই স্টেডিয়ামেই বিশ্বকাপ হাতে উঠবে মেসির?