Sonam Wangchuk Health Update: যন্তর মন্তর থেকে সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে গেল পুলিশ, বিক্ষোভস্থল ফাঁকা করার নির্দেশ | Sonam Wangchuk Hunger Strike: Sonam Wangchuk Taken to Hospital by Delhi Police for Treatment, Protesters Asked To Vacate Jantar Mantar
সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়া হল।Image Credit: PTI
নয়া দিল্লি: যন্তর-মন্তর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুক(Sonam Wangchuk)-কে। ২০ দিন ধরে অনশন করছেন তিনি। আজ, ২১ তম দিনে দিল্লি পুলিশ এসে তাঁকে বিক্ষোভস্থল থেকে নিয়ে হাসপাতালে যায়। বাকি বিক্ষোভকারীদেরও দ্রুত শান্তিপূর্ণভাবে ওই বিক্ষোভস্থল ছেড়ে দিতে বলা হয়েছে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনশনে বসেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। একটানা অনশনের জেরে তাঁর শরীর ভেঙেছে। ৯ কেজি ওজন কমেছে। চিকিৎসকরা মাল্টি অর্গান ফেলিওরের আশঙ্কা প্রকাশ করেছেন। আজ কার্যত জোর করেই হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লি হাইকোর্ট ও বিশেষজ্ঞ-চিকিৎসকদের পরামর্শ মেনেই সোনম ওয়াংচুককে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁর শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করে।
বিস্তারিত আসছে…