নিট মুনাফা বৃদ্ধি পেল হিমাদ্রি স্পেশ্যালিটি কেমিক্যাল লিমিটেডের
একই সঙ্গে আয়, পরিচালন ক্ষেত্র থেকে মুনাফা এবং নিট মুনাফা—তিন ক্ষেত্রেই গত ত্রৈমাসিকে রেকর্ড ফল হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। সম্প্রতি ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের আর্থিক ফল প্রকাশ করেছে হিমাদ্রি কেমিক্যাল। তাতে দেখা যাচ্ছে গত তিন মাসে সংস্থাটির পরিচালন ব্যবস্থা েথকে আয় ২৮ শতাংশ বেড়ে ১,৪৩২ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা গত অর্থবর্ষের একই সময়ে ১,১১৮ কোটি টাকা ছিল।