National Film Awards: জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবি ‘চালচিত্র এখন’, সেরা ‘অঙ্ক কি কঠিন’-এর ৩ খুদে | 72nd national film awards bengali winners chalchithra ekhon best bengali film onko ki kothin child artists win
শনিবার ভারতীয় চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান ‘৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ (72nd National Film Awards)-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হল। প্রতি বছরের মতো এবারও দেশের সেরা সিনেমা, অভিনয়শিল্পী এবং নেপথ্য কলাকুশলীদের এই সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। আর এবারের বাংলার ঝুলিতে জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবির সম্মান পেল অঞ্জন দত্ত পরিচালিত ‘চালচিত্র এখন’। তবে চমক রয়েছে অন্য আরেকটা। এবার জাতীয় পুরস্কারে পরিচালক সৌরভ পালোধীর বহু চর্চিত ‘অঙ্ক কি কঠিন’ ছবির জন্য জাতীয় সম্মান পেলেন তিন খুদে অভিনেতা। জাতীয় পুরস্কারের শিশু শিল্পী বিভাগে পুরস্কার ছিনিয়ে নিয়েছেন ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব ও গীতশ্রী চক্রবর্তী।
১৯৮১ সালে মৃণাল সেনের পরিচালনায় ‘চালচিত্র’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনেতা হিসেবে অঞ্জন দত্তর অভিষেক ঘটেছিল। সেই ছবি তৈরির দিনগুলিতে একজন তরুণ ও ছটফটে অভিনেতা অঞ্জন এবং তাঁর মেন্টর বা গুরু তথা কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের মধ্যকার সম্পর্কের রসায়ন ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই নতুন ছবির গল্প।
‘অঙ্ক কি কঠিন’ এই তিন খুদে জাতীয় পুরস্কার পাওয়ার খবর পেতেই Tv9Bangla-কে পরিচালক সৌরভ পালোধী বলেন, ”এই খবরে যে আনন্দ কতটা তা বোঝানো সম্ভব নয়। ঋদ্ধিমান, তপোময়, গীতশ্রী হয়তো এর স্বাদটা পাবে না। যেটা আমরা পাবো। এটা গোটা অঙ্ক কি কঠিন টিমের কাছে খুব বড় পাওয়া। তিনজন, তিনটে পুরস্কার পেয়েছে। এটা বড় প্রাপ্তি। জাতীয় পুরস্কার যে কতটা বড়, তা তো আমরা জানি। রানা সরকার এই কাজটা করেছিলেন, সেটার জন্য আনন্দ হচ্ছে। এই তিনজনকে অভিনয়ের ট্রেনিং দিয়েছিল কৃষ্ণেন্দু সাহা। তাঁরও জয়। গোটা টিমের জয়। আর ৩ খুদেকে অনেকটা ভালোবাসা।”