রেলওকে হারিয়ে সিএফএলে জয়ের হ্যাটট্রিক লাল-হলুদের - 24 Ghanta Bangla News
Home

রেলওকে হারিয়ে সিএফএলে জয়ের হ্যাটট্রিক লাল-হলুদের

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: একে একে টানা তিন ম্যাচ জয় ইস্টবেঙ্গলের (East Bengal)। সূচি অনুযায়ী আজ প্রিমিয়ার ডিভিশন লিগের তৃতীয় ম্যাচে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল রেলওয়ে ফুটবল ক্লাব। সম্পূর্ণ সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় পায় ইস্টবেঙ্গল দল। পেনাল্টি থেকে একটি মাত্র গোল করে যান জেসিন টিকে। যারফলে তিন ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানেই থাকল গতবারের বিজয়ীরা। তবে এদিন খুব একটা নজর কাড়তে পারেনি দলের ফুটবলাররা। কিন্তু ম্যাচ শেষে তিন পয়েন্ট আশায় স্বস্তি থাকবে সমর্থকদের।

আরও পড়ুন: নন্দনের বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিশেষ আয়োজন

এদিন ম্যাচের প্রথম থেকেই যথেষ্ট ছন্নছাড়া ফুটবল খেলতে দেখা গিয়েছিল দুই দলের ফুটবলারদের। তবে ধীরে ধীরে ম্যাচের দখল নিতে শুরু করেছিল ইস্টবেঙ্গলের ফুটবলাররা। তবে গোলের মুখ খুলতে গিয়ে কালঘাম ছুটতে শুরু করেছিল অর্চিষ্মান বিশ্বাসের ছেলেদের। বেশ কয়েকবার গোলের পরিস্থিতি তৈরি হলেও সেগুলি কাজে লাগাতে পারেননি জেসিন টিকে থেকে শুরু করে রিকিরা। তবে গোলের দেখা মেলেনি। যারফলে গোলশূন্য ভাবেই শেষ হয় প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধ থেকেই আক্রমণে উঠতে শুরু করেছিল মশাল ব্রিগেড।

আরও পড়ুন: “সিএফএল কি আদৌ পেশাদার লিগ?” বিষ্ফোরক ব্যারেটো

তারপর ৪৭ মিনিটের মাথায় প্রতিপক্ষের বক্সে পড়ে যান উত্তম। সেখান থেকেই পেনাল্টি দেন ম্যাচ রেফারি। তারপর ৪৯ মিনিটে মাথায় সেখান থেকেই গোল করে যান জেসিন টিকে। নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত চার মিনিট সময় সংযুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে। শেষ মূহুর্তে গোলের সুযোগ ও তৈরি করে ফেলেছিল রেলওয়ে ফুটবল ক্লাবের খেলোয়াড়রা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *