ISRO ছাড়ছেন মহাকাশ বিজ্ঞানীরা! মোদী সরকারের সাফল্য না ব্যর্থতা? - 24 Ghanta Bangla News
Home

ISRO ছাড়ছেন মহাকাশ বিজ্ঞানীরা! মোদী সরকারের সাফল্য না ব্যর্থতা?

Spread the love

প্রায় ১০০ বিজ্ঞানীর ISRO ছাড়ার খবর ঘিরে বিতর্ক। বিশেষজ্ঞদের মতে, বেসরকারি মহাকাশ শিল্পের সম্প্রসারণই এই পরিবর্তনের অন্যতম প্রধান কারণ।

সুদীপ্ত বিশ্বাস, কলকাতা: ভারত সরকারের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো (ISRO)। এই মুহূর্তে গগনজান নিয়ে ইসরোতে ব্যাস্ততা তুঙ্গে। সবকিছু ঠিক থাকলে ২০২৮ র মধ্যে ৮ টি মহাকাশ যান উৎক্ষেপণ করা হবে, যার মধ্যে ৬ টি থাকবে চালকহীন। তবে সম্প্রতি খবর পাওয়া গিয়েছে প্রায় ১০০ বিজ্ঞানী ইতিমধ্যেই ইসরো ছেড়েছেন, কিন্তু কেন এই সিদ্ধান্ত নিলেন এই ১০০ বিজ্ঞানী। এতে কি মহাকাশ গবেষণার ক্ষতি হবে কিংবা বিরোধীদের রাজনৈতিক ভাষায় প্রশ্ন করা যেতে পারে এই ঘটনা কি মোদী সরকারের সাফল্য নাকি ব্যর্থতা?

উত্তর ব্যর্থতা তো নয়ই বরং অনেক বেশি সাফল্য। তার কারণ ভারতে মহাকাশ গবেষণার জন্য যেভাবে প্রাইভেট স্পেস ইন্ডাস্ট্রি বাড়ছে তাতে বিজ্ঞানীরা আরও বেশি সুযোগ আরও বেশি বেতন পাবেন বলেই ইসরো ছাড়ছেন। শুধু ভারত নয় আমেরিকা, চিন এবং রাশিয়ার পরে ভারত হল এমন একটি দেশ যা মহাকাশ গবেষণায় নিজেদের প্রাইভেট ইন্ডাস্ট্রি তৈরী করতে পেরেছে। আর ঠিক এখানেই ভারত সরকারের সাফল্যের চাবি কাঠি লুকিয়ে।

কারণ শুধু সরকারি গবেষণা কেন্দ্র নয় দেশে ত্রিরি হচ্ছে প্রাইভেট সংস্থাও যারা ইসরোর সঙ্গে তাল মিলিয়ে মহাকাশ গবেষণার কাজে মন দিয়েছে। ঠিক একই রকম ঘটনা ঘটেছিল আমেরিকায়। যখন নাসার পাশাপাশি ইলন মাস্ক নিয়ে এলেন তার প্রাইভেট মহাকাশ গবেষণা কেন্দ্র স্পেসএক্স। তখন মাস্কও অনেক টাকার লোভ দেখিয়ে নিয়ে এসেছিলেন নাসার বিজ্ঞানীদের।

ভারতে ইসরোর বিজ্ঞানীদের যথেষ্ট সুবিধা দেওয়া হয় এবং তাদের সন্তানদের জন্য পড়াশুনোর খরচ লাগে না এবং বেতনও যথেষ্ট ভাল। তাহলে এই বিজ্ঞানীরা এত সুবিধা ছেড়ে নিশ্চই আরও ভালো উন্নতি এবং আর্থিক সচ্ছলতা দেখছেন বলেই ছেড়ে যাচ্ছেন। এছাড়াও সবচেয়ে বড় কথা নতুন প্রতিভা যারা একসময় দেশের বাইরে চলে যেতেন গবেষণা বা চাকরি করতে ভারতে তাদের জায়গা হবে এবং তারা তাদের মেধা সম্পূর্ণ ভাবে ভারতের মহাকাশ গবেষণার কাজে ব্যাবহার করতে পারবেন।

দীর্ঘদিন ধরে অভিযোগ আছে ভারতের মেধারা ভারতে থাকছেন না। তাদের কর্মসংস্থান হওয়ার মত জায়গা নেই এবং তারা যে পারিশ্রমিক ভারতের বাইরে পান তা এখানে পাবেন না। কিন্তু সরকারি গবেষণা কেন্দ্রের পাশাপাশি ভারতে উঠে আসছে প্রাইভেট সংস্থারাও যারা ভারতীয় মেধাদের কাজে লাগাতে পারে এবং ইসরোর অভিজ্ঞ বিজ্ঞানীরাও নতুন জায়গায় নবীন মেধাদের পথ দেখতে পারেন।

তাই তারা ইসরো ছেড়ে প্রাইভেট সংস্থাদের সঙ্গে কাজ করার জন্য যাচ্ছেন। কাজেই এক কথায় বলাই যায় নতুন মেধাদের জায়গা করে দিতে সফল হয়েছে মোদী সরকার এবং শুধু ইসরো নয় দেশে একাধিক প্রাইভেট গবেষণা কেন্দ্র তৈরী করে ভারতের মেধাদের ভারতেই রাখার ব্যবস্থা করতে পেরেছে।

Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা

Also Read |  পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *