Abhishek Banerjee’s Party Office: অভিষেকের পার্টি অফিস ভাঙতেই উদ্ধার ট্রাঙ্ক, ভিতরে কী আছে জানেন? | TMC Leader Abhishek Banerjee’s party office vandelized
অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit: Tv9 Bangla
কলকাতা: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আমতলার পার্টি অফিসে চলল বুলডোজার। অভিযোগ,প্ল্যান সংক্রান্ত কোনও অনুমতি না নিয়েই বেআইনিভাবে এই অফিস তৈরি করা হয়েছিল। তারপরই বুলডোজার এসে গুড়িয়ে দেয় সেই পার্টি অফিস। আর ভাঙাভাঙি করতেই অভিষেকের কার্যালয় থেকে কী উদ্ধার হল জানেন?
শনিবার যখন বেআইনি এই কার্যালয় ভাঙার কাজ শুরু হয়েছিল, সেই সময় উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। চলছিল ভাঙচুরের কাজ। তখনই একটি ফাঁকা ট্রাঙ্ক নিয়ে আসা হয় হল অভিষেকের অফিসের ভিতর থেকে। ওই ট্রাঙ্কের ভিতরে টাকা পয়সা থাকতে পারে বলে অনুমান। একইসঙ্গে দামি দামি জিনিসপত্র রয়েছে বলে অনমান করা হয়েছে।
আজ সকাল থেকে একেবারে সব গুছিয়ে অভিষেকের বাড়ির সামনে আসে আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিডিও, বিএলএলআরও-কে। এরপর তোড়জোড় শুরু হয় ভাঙার। প্রথমে রাস্তা গার্ডরেল দিয়ে ব্লক করা হয়। এরপর চলে আসে তিনটে বুলডোজার। পরক্ষণেই শুরু হয় অ্যাকশন। শুরু হয় ভাঙচুর।
বিষ্ণুপুরের আমতলা এলাকাকে নিজের সংসদীয় এলাকার কেন্দ্রীয় এলাকা হিসেবে বেছে নেন অভিষেক। দক্ষিণ ২৪ পরগনায় কোনও সভা করলে মূলত এখান থেকেই পুরোটা দেখভাল করা হতো তৃণমূলের তরফে। অভিষেকও কর্মীদের সঙ্গে মিটিং করতেন এই অফিস থেকেই। বড় অনুষ্ঠান সব এখান থেকেই চলত। এলাকার বর্তমান বিধায়কের দাবি, এই পুরো বিল্ডিংটাই বেআইনি জায়গায় তৈরি হয়েছে।