‘সরকার দাবি মানুক বা না মানুক…’, ওয়াংচুকের অনশন নিয়ে মুখ খুললেন আন্না হাজারে
এ দিকে হাসপাতালে নিয়ে গেলেও অনশন ভাঙেননি সোনম। চিকিৎসকের পরামর্শ সত্ত্বেও তিনি ওষুধ নিতে রাজি হননি বলে সফদরজং হাসপাতালের স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে। ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোও জানিয়েছেন, হাসপাতালেও তাঁর স্বামী অনশন চালিয়ে যাচ্ছেন। সোমবার সংসদ অভিমুখে যে মিছিলের ডাক দেওয়া হয়েছে, তা-ও নির্ধারিত সময়েই হবে। গীতাঞ্জলি বলেন, ‘সোনম যদি মিছিলে যোগ দিতে না পারেন, তা হলে আমি তাঁর হয়ে নেতৃত্ব দেব। তাঁকে জোর করে হাসপাতালে নিয়ে গিয়ে আন্দোলন থামানো যাবে না। সোমবারের কর্মসূচি আগের মতোই হবে।’