রবিবার সকালেই শহরে আসছেন পানাজিওটিস দিলম্পেরিস - 24 Ghanta Bangla News
Home

রবিবার সকালেই শহরে আসছেন পানাজিওটিস দিলম্পেরিস

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: চলতি মাসের শুরুতেই সার্জিও লোবেরা‌কে বিদায় জানিয়ে দিয়েছিল মোহনবাগান (Mohun Bagan ) সুপার জায়ান্ট।নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা ঘোষণা করার কিছু…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: চলতি মাসের শুরুতেই সার্জিও লোবেরা‌কে বিদায় জানিয়ে দিয়েছিল মোহনবাগান (Mohun Bagan ) সুপার জায়ান্ট।নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা ঘোষণা করার কিছু ঘন্টার মধ্যেই নয়া কোচের নাম জানিয়ে দিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। বিগত কয়েক মাস ধরেই ময়দানে কান পাতলে শোনা যাচ্ছিল একাধিক হাইপ্রোফাইল কোচদের মধ্যে দলের দায়িত্বে আসার দৌড়ে বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন পাঞ্জাব এফসির প্রাক্তন কোচ পানাজিওটিস দিলম্পেরিস। মনে করা হচ্ছিল খুব একটা বদল না ঘটলে হয়তো এই গ্রীক কোচের হাতেই দলের দায়িত্ব তুলে দেবে ম্যানেজমেন্ট।

Also Read | নন্দনের বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিশেষ আয়োজন

সেটাই হয় শেষ পর্যন্ত। উল্লেখ্য, শেষ কিছু মরসুমে চূড়ান্ত সাফল্য না আসলেও এই কোচের তত্ত্বাবধানে যথেষ্ট দাপটের সাথে ফুটবল খেলেছিল পাঞ্জাব শিবির। এবার তার উপরেই ভরসা রেখেছে মেরিনার্সরা। আগত নয়া সিজনে দলকে কতটা সাফল্য দিতে পারেন সেদিকেই নজর থাকবে প্রত্যেকের। আপাতত একটি মরসুমের জন্য তাঁর সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে মোহনবাগান।

Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

দেশের এই শক্তিশালী ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে তিনি বলেছিলেন সমর্থকরা যাতে গর্বিত হতে পারেন সেদিকেও বিশেষ নজর রাখবেন। এখন তাঁর দিকেই তাকিয়ে রয়েছে আপামর মোহনবাগান জনতা।কিন্তু কবে শহরে আসবেন বাগানের এই নব নিযুক্ত কোচ? সেই নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরেই জল্পনা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। অবশেষে সেই নিয়ে উঠে আসল নয়া তথ্য। জানা গিয়েছে, রবিবার সকাল সাতটার মধ্যেই কলকাতার বুকে পা রাখবেন দিলম্পেরিস। পূর্বেই বাস্তব রায়ের তত্ত্বাবধানে ডুরান্ড কাপের জন্য অনুশীলন শুরু করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। এবার শহরে এসে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন কোচ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *