প্রায় দশক পরে ‘ঘর ওয়াপসি’ কলকাতা পুলিশের ৪৯ কর্মীর - 24 Ghanta Bangla News
Home

প্রায় দশক পরে ‘ঘর ওয়াপসি’ কলকাতা পুলিশের ৪৯ কর্মীর

Spread the love

কলকাতা: প্রায় এক দশক পর বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২০১৬ সালে কলকাতা পুলিশ (Kolkata Police) থেকে পশ্চিমবঙ্গ পুলিশে বদলি হওয়া ৬৬ জনের মধ্যে ৪৯…

কলকাতা: প্রায় এক দশক পর বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২০১৬ সালে কলকাতা পুলিশ (Kolkata Police) থেকে পশ্চিমবঙ্গ পুলিশে বদলি হওয়া ৬৬ জনের মধ্যে ৪৯ জন পুলিশকর্মীকে ফের কলকাতা পুলিশের মূল ক্যাডারে ফিরিয়ে আনার নির্দেশ জারি করেছে নবান্ন। শুক্রবার জারি হওয়া এই নির্দেশে দীর্ঘদিন ধরে বাইরে কর্মরত পুলিশকর্মী ও তাঁদের পরিবারের মধ্যে স্বস্তির আবহ তৈরি হয়েছে।

কারা ফিরছেন কলকাতা পুলিশে?

নবান্নের নির্দেশ অনুযায়ী, যাঁদের কলকাতা পুলিশে ফিরিয়ে আনা হচ্ছে তাঁদের মধ্যে রয়েছেন
• ১ জন সহকারী পুলিশ কমিশনার (ACP)
• ৬ জন ইন্সপেক্টর
• ৪ জন সাব-ইন্সপেক্টর (SI)
• ৪ জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ASI)
• ১ জন সার্জেন্ট
• একাধিক কনস্টেবল
তাঁরা কলকাতা পুলিশের বিভিন্ন ডিভিশন, ব্যাটালিয়ন ও ইউনিটে পুনরায় যোগ দেবেন বলে জানা গিয়েছে।

কেন নেওয়া হল এই সিদ্ধান্ত?

সূত্রের খবর, কলকাতা পুলিশে জনবলের ঘাটতি নিয়ে সম্প্রতি রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের কাছে আবেদন করেছিলেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ।

তিনি জানিয়েছিলেন, কলকাতা পুলিশে বর্তমানে ১০ হাজারেরও বেশি পদ শূন্য রয়েছে। নতুন নিয়োগ সম্পূর্ণ হতে সময় লাগবে। তাই আপাতত পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন জেলায় কর্মরত কলকাতা পুলিশের মূল ক্যাডারের কর্মীদের ফিরিয়ে আনলে জনবল সংকট অনেকটাই কমবে।

২০১৬ সালের বদলি নিয়ে ছিল বিতর্ক

২০১৬ সালে তৎকালীন সরকারের আমলে কলকাতা পুলিশের ৬৬ জন কর্মীকে পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছিল।
সেই সময় অনেকেই এই বদলিকে ‘শাস্তিমূলক বদলি’ (Punishment Posting) বলে অভিযোগ করেছিলেন। বদলির সময় এবং এর নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলেও সমালোচনা উঠেছিল।

গত কয়েক বছরে ওই পুলিশকর্মীদের পরিবারের সদস্যরা একাধিকবার তাঁদের কলকাতায় ফিরিয়ে আনার আবেদন জানান। তবে তাঁদের মধ্যে অনেকেই অবসর গ্রহণ করেন, কিন্তু আর কলকাতা পুলিশে ফিরতে পারেননি।

নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে উদ্যোগ

রাজ্য সরকার সম্প্রতি বিভিন্ন দফতরকে শূন্যপদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে, যাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায় এবং সরকারি পরিষেবা আরও কার্যকর হয়।

এই পরিস্থিতিতে কলকাতা পুলিশের অভিজ্ঞ কর্মীদের ফিরিয়ে আনার সিদ্ধান্তকে প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা

Also Read |  পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *