ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচেই অবসর ঘোষণা রোহিতের? তুঙ্গে জল্পনা - 24 Ghanta Bangla News
Home

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচেই অবসর ঘোষণা রোহিতের? তুঙ্গে জল্পনা

Spread the love

এই সময়: মেসিরা দ্বিতীয় বিশ্বকাপ জিততে পারবেন কি না, তা নিয়ে ইতিমধ্যে খেলার দুনিয়ায় চলছে তুমুল চর্চা। এ সবের মধ্যে রবিবার লর্ডসে কি শেষ হয়ে যেতে চলেছে ভারতীয় ক্রিকেটের একটা যুগ? যা জল্পনা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ের শেষ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে শেষবার দেখা যাবে রোহিত শর্মাকে।যদিও এ বিষয়ে ভারতীয় ক্রিকেট টিম বা বোর্ডের তরফে সরকারি ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি এখনও। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজ়ে রোহিতের যা ফর্ম, তাতে বড়সড় প্রশ্ন উঠেছে ৩৯ বছর বয়সি হিটম্যানের কেরিয়ার নিয়ে। শেষ দুই ম্যাচে তাঁর রান যথাক্রমে ১১ ও ২৬। শুবমান গিলের সঙ্গে ওপেন করতে নেমে সে ভাবে ছাপ ফেলতে পারেননি রোহিত। বরং প্রথম ওয়ান ডে–তে ব্যর্থ হলেও কার্ডিফে বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে রান পেয়েছেন বিরাট কোহলি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *