বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, ঘটনাস্থলে বিক্ষোভের মুখে ঋতব্রত-সায়নীরা, শুনতে হলো ‘বেইমান’ স্লোগান - 24 Ghanta Bangla News
Home

বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, ঘটনাস্থলে বিক্ষোভের মুখে ঋতব্রত-সায়নীরা, শুনতে হলো ‘বেইমান’ স্লোগান

Spread the love

মঙ্গলবার সকালে নির্যাতিতার বাড়িতে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধিদল। সেখানে প্রথমে বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। তাঁদের ‘গদ্দার, বেইমান, বালিশচাটা’ বলে স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। পরে অবশ্য তাঁরা নির্যাতিতার বাড়িতে যান। পরিবারের লোকেদের সঙ্গে কথাও বলেন। ঋতব্রতদের সঙ্গে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন সদ্য তৃণমূল ছেড়ে অখ্যাত রাজনৈতিক দল এনসিপিআই-এ যোগ দেওয়া তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার এবং সায়নী ঘোষরা। পরে সায়নী বলেন, ‘আমরা চাইব, সরকার দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুক। মুখ্যমন্ত্রী সেই আশ্বাসও দিয়েছেন।’ দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন সায়নী। বলেন, ‘আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি।’ মঙ্গলবার সকাল ১০টা নাগাদ নির্যাতিতার বাড়িতে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *