NEET-UG Result 2026: প্রকাশিত নিট পরীক্ষার ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা, কীভাবে দেখবেন রেজাল্ট, জেনে নিন | NEET UG Result 2026 Declared: 11.21 Lakh Qualify, Aryan Gupta and Panshul Bansal Top with 715 Marks - 24 Ghanta Bangla News
Home

NEET-UG Result 2026: প্রকাশিত নিট পরীক্ষার ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা, কীভাবে দেখবেন রেজাল্ট, জেনে নিন | NEET UG Result 2026 Declared: 11.21 Lakh Qualify, Aryan Gupta and Panshul Bansal Top with 715 Marks

Spread the love

নয়া দিল্লি: প্রকাশিত হল নিট-ইউজির ফল (Neet-UG Exam 2026)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে ৩ মে-র পরীক্ষা বাতিল হয়ে যায়। পুনরায় ২১ জুন নিট পরীক্ষার (Neet-UG Exam Result 2026) আয়োজন করা হয়েছিল। ২০ লক্ষের বেশি পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে পাশ করেছেন ১১ লক্ষ ২১ হাজার পরীক্ষার্থী। পাশের নিরিখে এগিয়ে রয়েছেন মেয়েরা। পরীক্ষায় মোট পাশের হারের মধ্যে ৫৮ শতাংশই ছাত্রী বলে জানা গিয়েছে। ২০ জুলাইয়ের মধ্যেই ফলপ্রকাশ করা হবে বলে আগেই জানা গিয়েছিল। সেই মতো বৃহস্পতিবার সন্ধে নাগাদই নিটের ফল প্রকাশ করল এনটিএ।

মেধাতালিকার শীর্ষে কারা?

ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) প্রকাশিত তথ্য অনুযায়ী, নিট ইউ-জি পরীক্ষা ৭২০-র মধ্যে ৬৯০ বা তার বেশি নম্বর পেয়েছেন ১৩৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৭০০-এর বেশি নম্বর পেয়েছেন ১৯ জন। এবারের পরীক্ষায় ৭১৫ নম্বর পেয়ে যৌথভাবে সর্বোচ্চ স্থান অধিকার করেছেন পঞ্জবের আরিয়ান গুপ্ত এবং হরিয়ানার পাংশুল বনসল।

এছাড়া, ১৭টি রাজ্য থেকে পরীক্ষার্থীরা ৭০০ বা তার বেশি নম্বর পেয়েছেন। অন্যদিকে, ২৬টি রাজ্যে থেকে ৬৯০-এর বেশি নম্বর পেয়েছেন ছাত্রছাত্রীরা। সবথেকে বেশি পাশ করেছেন উত্তর প্রদেশে (১.৭ লক্ষের বেশি)। ৬৯০-এর বেশি নম্বর পাওয়া ১৩৮ জন পরীক্ষার্থী দেশের ৬৬টি শহরের বাসিন্দা। তাঁদের মধ্যে ৯৩ শতাংশেরও বেশি প্রথমবার NEET UG পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এছাড়া, ৯৯ শতাংশের বয়স ১৭ থেকে ১৯ বছরের মধ্যে বলে জানিয়েছে NTA।

নম্বরের ভিত্তিতে মেধাতালিকা

৭০০-এর বেশি নম্বর: ১৯ জন
৬৫০ বা তার বেশি: ১,৪৯২ জন
৬০০ বা তার বেশি: ১০,১৬০ জন
৫০০ বা তার বেশি:৯০,৭৮০ জন

কীভাবে দেখবেন ফলাফল?

neet.nta.nic.in ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। ওই ওয়েবসাইটে গিয়ে নিজেদের স্কোরকার্ড ডাউনলোড করতে পারবেন। কীভাবে স্কোরবোর্ড ডাউনলোড করবেন দেখে নিন।

  • প্রথম ধাপ, অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in-এ যেতে হবে।
  • দ্বিতীয় ধাপ, হোমপেজে ‘NEET UG 2026 Result’ লিঙ্কে ক্লিক করুন।
  • তৃতীয় ধাপ, আপনার অ্যাপ্লিকেশন নম্বর, জন্মের তারিখ এবং সিকিউরিটি পিন দিতে হবে।
  • চতুর্থ ধাপ, সাবমিটে ক্লিক করুন।
  • পঞ্চম ধাপ, স্ক্রিনে আপনার স্কোরবোর্ড দেখা যাবে।
  • ষষ্ঠ ধাপ, ভবিষ্যতের প্রয়োজনে স্কোরকার্ডটি ডাউনলোড করে একটি প্রিন্ট কপি রেখে দিন। নির্ধারিত সময়েই ফল প্রকাশ হওয়ায় কাউন্সেলিং ও ভর্তি প্রক্রিয়া সময়মতো শুরু করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *