Google Play Store-এ বড় বদল, এ বার Play Store থেকেই ডাউনলোড করা যাবে থার্ড-পার্টি অ্যাপ স্টোর - 24 Ghanta Bangla News
Home

Google Play Store-এ বড় বদল, এ বার Play Store থেকেই ডাউনলোড করা যাবে থার্ড-পার্টি অ্যাপ স্টোর

Spread the love

অ্যান্ড্রয়েড ইউজ়ারদের জন্য বড় পরিবর্তনের কথা ঘোষণা করল Google। দীর্ঘ আইনি লড়াইয়ের পর গুগল জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে আমেরিকায় Google Play Store-এর মধ্যেই থার্ড-পার্টি অ্যাপ স্টোর ডাউনলোড করার সুযোগ দেওয়া হবে। এই সিদ্ধান্তের ফলে ব্যবহারকারীরা Play Store ছেড়ে আলাদা ওয়েবসাইটে না গিয়েই বিকল্প অ্যাপ মার্কেটপ্লেস ইনস্টল করতে পারবেন।

এর মাধ্যমে Google এবং জনপ্রিয় গেম ‘Fortnite’-এর নির্মাতা ‘Epic Games’-এর বহু বছরের আইনি বিরোধেরও অবসান ঘটতে চলেছে। Epic Games অভিযোগ করেছিল, Google Play Store-এর একচেটিয়া নীতির কারণে প্রতিদ্বন্দ্বী অ্যাপ স্টোরগুলির পক্ষে বাজারে প্রতিযোগিতা করা কঠিন হয়ে পড়ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *