মেসিদের বিরুদ্ধে তদন্ত, ফাইনালের আগে বিপাকে আর্জেন্তিনা
এই ঘটনাটি সামনে আসার পর বিতর্ক তৈরি হয়। ইংল্যান্ড ফুটবল ফেডারেশন, সে দেশের সরকার সরাসরি আর্জেন্তিনার এই পদক্ষেপের নিন্দা করেছে। ব্রিটিশ সরকার FIFA-র কাছে আবেদন করেছে বিষয়টি খতিয়ে দেখার।
এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার FIFA-র এক মুখপাত্র সংবাদসংস্থা আল জাজিরাকে বলেন, ‘FIFA-র স্বাধীন ডিসিপ্লিনারি কমিটি বর্তমানে ম্যাচের রিপোর্টগুলো খতিয়ে দেখছে এবং FIFA-র নিয়ম খতিয়ে দেখে পরবর্তী সম্ভাব্য পদক্ষেপ নেওয়ার আগে সার্বিক পরিস্থিতি বিবেচনা করছে।’