মৃত্যুশয্যায় সোনম ওয়াংচুক, অঙ্গ বিকল হওয়ার আশঙ্কায় চিকিৎসকেরা - 24 Ghanta Bangla News
Home

মৃত্যুশয্যায় সোনম ওয়াংচুক, অঙ্গ বিকল হওয়ার আশঙ্কায় চিকিৎসকেরা

Spread the love

নয়াদিল্লি: টানা ১৮ দিনের অনশন। শরীর শুকিয়ে হাড় জিরজিরে। কার্যত মৃত্যুশয্যায় জলবায়ু কর্মী ও সমাজসেবী সোনম ওয়াংচুক। দিল্লির যন্তর মন্তরে নিট (NEET) সহ একাধিক পরীক্ষার…

নয়াদিল্লি: টানা ১৮ দিনের অনশন। শরীর শুকিয়ে হাড় জিরজিরে। কার্যত মৃত্যুশয্যায় জলবায়ু কর্মী ও সমাজসেবী সোনম ওয়াংচুক। দিল্লির যন্তর মন্তরে নিট (NEET) সহ একাধিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনে বসেছেন তিনি। ওয়াংচুকের এই দীর্ঘ অনশন এখন জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে। উদ্বেগ ছড়িয়েছে চিকিৎসকদের মধ্যেও।

বৃহস্পতিবার ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দপকের ভিডিও বার্তায় সোনমের শারীরিক অবস্থার ভয়াবহ বর্ণনা উঠে আসে। তিনি জানান, ওয়াংচুক এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে, শৌচালয়ে যাওয়ার পথে দুবার পড়ে যেতে গিয়েও অল্পের জন্য রক্ষা পেয়েছেন। ভিডিওতে দেখা যায়, সমর্থকদের সহায়তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন তিনি। কিন্তু এত শারীরিক কষ্টের মাঝেও আন্দোলন থেকে সরতে নারাজ সোনম। তাঁর কথায়, “২০ জুলাই পর্যন্ত আমি বেঁচে থাকবই, সংসদ অভিযান সফল করতে। যদি না পারি, তবে ভূত হয়ে ফিরে আসব!”

এদিকে চিকিৎসকদের দাবি, ওয়াংচুকের শারীরিক অবস্থা এখন অত্যন্ত সংকটজনক। ডাক্তার সতীশ লাম্বা জানিয়েছেন, অনশনের ফলে তাঁর শরীরের গ্লুকোজ শেষ হয়ে গেছে। এখন শরীর পেশি ক্ষয় করতে শুরু করেছে, যা অঙ্গপ্রত্যঙ্গের ওপর বড় প্রভাব ফেলতে পারে। ইউরিক অ্যাসিডের মাত্রাও অস্বাভাবিক বেশি। পরিস্থিতি উদ্বেগজনক দেখে হস্তক্ষেপ করেছে দিল্লি হাইকোর্ট। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে যেন নিয়মিত নজর রাখা হয় এবং প্রয়োজনে উপযুক্ত চিকিৎসা দেওয়া হয়।

অন্যদিকে, কেন্দ্র ও সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যন্তর মন্তরে গিয়ে সোনমের সঙ্গে দেখা করে তাঁর প্রতি সংহতি জানিয়েছেন। কেজরিওয়ালের কথায়, “প্রতি বছর প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, আর তার দাম দিচ্ছে যুবসমাজ। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উচিত অবিলম্বে পদত্যাগ করা।” জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাও কেন্দ্রকে নিশানা করে ওয়াংচুকের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছেন। পাশাপাশি সংগীত পরিচালক বিশাল দদলানি, অভিনেত্রী সোনাক্ষী সিনহা, লেখক শোভা দে-র মতো বিশিষ্ট ব্যক্তিরাও তাঁর স্বাস্থ্যের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।

তবে যাবতীয় অনুরোধ উড়িয়ে অনশনে অনড় সোনম। সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না মেলা পর্যন্ত তিনি অনশন ভাঙতে রাজি নন। সরকারের প্রতি তাঁর বার্তা, “শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্রছাত্রীদের এই লড়াই গণতন্ত্রের এক বাস্তব পাঠ।” ২০ জুলাই সংসদ অভিযানকে কেন্দ্র করে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

ISI-মনমোহন সরকারের ফিক্সড ম্যাচ ২৬/১১! স্বীকারোক্তি কংগ্রেস সরকারের আমলার

বন্দেমাতরম অবমাননা ফৌজদারি অপরাধ! বাদল অধিবেশনে নয়া বিল মোদীর

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *