মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা, যা দেখে চুপ থাকলেন না লিও-র স্ত্রী আন্তোনেলা - 24 Ghanta Bangla News
Home

মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা, যা দেখে চুপ থাকলেন না লিও-র স্ত্রী আন্তোনেলা

Spread the love

মেসিকে নিয়ে কী বললেন শাকিরা?

ইনস্টাগ্রামে মেসির একটি ছবি পোস্ট করে শাকিরা লেখেন, ‘লিও মেসি যা করছে, তা সত্যিই অসাধারণেরও বাইরে। এটা এমন একজন মানুষের গল্প, যিনি নিজের লক্ষ্য, শৃঙ্খলা এবং পরিশ্রমের প্রতি পুরোপুরি নিবেদিত। তিনি সময় ও সব বাধাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। প্রমাণ করে দিচ্ছেন, একজন মানুষকে বয়স বা অন্যের কথায় বিচার করা যায় না।’

শুধু মেসিরই নয়, তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ়োরও প্রশংসা করেন শাকিরা। তাঁর মতে, মেসির সাফল্যের পিছনে বড় শক্তি আন্তোনেলা। শাকিরা লিখেছেন, ‘আমার বিশ্বাস, আন্তোনেলার মতো একজন সঙ্গী পাশে থাকাতেই মেসি এই শক্তি ও অনুপ্রেরণা পায়।’ শাকিরার এই বার্তা পরে নিজের ইনস্টাগ্রামেও শেয়ার করেন আন্তোনেলা।

সমালোচকদেরও জবাব দিলেন মেসি

বিশ্বকাপে আর্জেন্তিনার সাফল্য নিয়ে নানা সময়ে পক্ষপাতিত্ব ও সুবিধা পাওয়ার অভিযোগ উঠেছে। তবে ইংল্যান্ডকে হারানোর পর সেই সমালোচকদেরও জবাব দিয়েছেন মেসি। আর্জেন্তিনা অধিনায়ক বলেন, ‘গত চার বছরে আমরাই সেরা দল ছিলাম। কারও ভালো লাগুক বা না লাগুক, কেউ কী বলল তাতে কিছু যায় আসে না।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *