এনসিপি আবার ভাঙছে? নাকি মিশছে শরদের দলের সঙ্গে? - 24 Ghanta Bangla News
Home

এনসিপি আবার ভাঙছে? নাকি মিশছে শরদের দলের সঙ্গে?

Spread the love

মঙ্গলবার রাতে ‘বর্ষা’য় বৈঠক গিয়ে বৈঠক করেছিলেন শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি-র নেতা জয়ন্ত পাটিল। শরদের দল সংসদে কেন্দ্রের আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিলে সমর্থন করতে পারে, এমনকী এনডিএ-তেও যোগ দিতে পারে বলে জল্পনা চলছে মহারাষ্ট্রের রাজনীতিতে। সূত্রের খবর, তার মধ্যেই ফড়নবীসের সঙ্গে জয়ন্তের বৈঠক নিয়ে চর্চা শুরু হতেই মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে যান প্রফুল-সুনীল। এনসিপি সূত্রের খবর, সুনীল সুনেত্রাকে জানিয়েছেন, শাসকজোটের মধ্যে যাতে কোনও ভুল বোঝাবুঝি না হয়, তা নিশ্চিত করতেই তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। পাল্টা সুনেত্রা তাঁকে বলেছেন, ‘এ রকম গুরুত্বপূর্ণ বৈঠকের ব্যাপারে কেন আমাকে আগাম জানানো হবে না?’

ঘটনাচক্রে, সম্প্রতিই প্রফুল এবং সুনীলের সঙ্গে সুনেত্রার মতবিরোধ প্রকাশ্যে এসেছে। সেই আবহে এই ঘটনা স্বাভাবিক ভাবেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। যদিও মতবিরোধ বা সম্পর্কে অবনতির কথা অস্বীকার করেছেন সুনীল। বলেছেন, ‘অজিত দাদার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। সুনেত্রা বৌদির সঙ্গেও তেমনই সম্পর্ক। এখানে ভুল বোঝাবুঝি বা আমার উপরে ওঁর রুষ্ট হওয়ার কোনও বিষয়ই নেই।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *