ভিবিজি রাম জি প্রকল্পের অগ্রগতি দেখতে ভাঙড়ে দিল্লির প্রতিনিধি দল
এই সময়, ভাঙড়: ভিবিজি রাম জি প্রকল্পে ১২৫ দিনের কাজ শুরু হয়েছে গোটা রাজ্যে। দক্ষিণ ২৪ পরগনাতেও ১৫টি ব্লকে এই প্রকল্পে কাজ শুরু হয়েছে। তবে শুরুতেই ড্রেন পরিষ্কার, গ্রামীণ রাস্তা নির্মাণ, পুকুর খনন–সহ ১০টি প্রকল্প একযোগে করছে ভাঙড়–২ ব্লক। সেই কাজের অগ্রগতি কেমন, কী ভাবে শ্রমিকরা কাজ করছেন, তাঁদের কোনও অভাব অভিযোগ আছে কি না, জিও ফেন্সিং করতে কোনও সমস্যা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার ভাঙড়ে এসেছিল দিল্লির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব টি কে অনিল কুমার ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি।