বিশ্বকাপ জিতলে এ বার বিশেষ পুরস্কার
বিশ্বকাপ জয়ের স্মারক বলতেই এত দিন ফুটবলপ্রেমীদের চোখে ভেসে উঠত সোনালি ট্রফি উঁচিয়ে ধরা কিংবা গলায় মেডেল ঝুলিয়ে ছবি। তবে এবার ফুটবল ইতিহাসের সেই পরিচিত দৃশ্যে বদল হতে চলেছে। এ বার বিশ্বকাপের ট্রফি বা মেডেলের পাশাপাশি যুক্ত হতে চলেছে রিং। সম্প্রতি FIFA জানিয়েছে, বিশ্বকাপজয়ী দল ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি পাবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’ বা চ্যাম্পিয়ন আংটি।