PM Modi: সোজা প্রধানমন্ত্রীর চেয়ারের কাছে...! সংসদে বেনজির ঘটনা, কয়েক মিনিট আগেই 'ক্যানসেল' প্রধানমন্ত্রীর ভাষণ - Bengali News | PM Narendra Modi's speech cancelled before minutes in Parliament - 24 Ghanta Bangla News
Home

PM Modi: সোজা প্রধানমন্ত্রীর চেয়ারের কাছে…! সংসদে বেনজির ঘটনা, কয়েক মিনিট আগেই ‘ক্যানসেল’ প্রধানমন্ত্রীর ভাষণ – Bengali News | PM Narendra Modi’s speech cancelled before minutes in Parliament

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন সংসদে। এমনটাই স্থির ছিল। প্রস্তুতিও ছিল সেরকমই। কিন্তু দিনের শেষে কার্যত নজিরবিহীন ঘটনা। প্রধানমন্ত্রীর বক্তব্য শুর হওয়ার ঠিক কয়েক মিনিট আগেই স্থগিত হয়ে গেল লোকসভা। সংসদে বিরোধীদের বিক্ষোভে উত্তাল হওয়ার ঘটনা নতুন নয়। তবে এভাবে প্রধানমন্ত্রীর বক্তব্য বাতিল হয়ে যাওয়ার ঘটনা খুব বেশি ঘটেনি।

এদিন বিরোধী দলের সাংসদরা বিক্ষোভ দেখাতে শুর করেন ট্রেজারি বেঞ্চের কাছেই। অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম হয়ে ওঠে সংসদ কক্ষ। বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি জানিয়েছেন, বিরোধী দলের কয়েকজন মহিলা সাংসদ এদিন ওয়েলে ঢুকে পড়েন ও সোজা প্রধানমন্ত্রীর চেয়ারের কাছে চলে যান। বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁরা নিজেদের চেয়ারের দিকে ফিরে যাননি বলে অভিযোগ। মনোজ তিওয়ারি আরও জানিয়েছেন, কক্ষের পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যাওয়ায় প্রবেশই করতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *