কলকাতায় কাজল, পুজো দিলেন দক্ষিণেশ্বর মন্দিরে
রথযাত্রার দিনেই শহরে পা রেখেছেন কাজল। শুক্রবার সাতসকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী। লাল কো-অর্ড সেট, চোখে সানগ্লাস, ডালা হাতে মন্দিরে ঢুকতে দেখা গেল তনুজা-কন্যাকে। অভিনেত্রী গাড়ি থেকে নামতেই ভিড় জমতে শুরু করে মন্দির প্রাঙ্গণে। অনুরাগীদের অনেকেই ছুটে আসেন প্রিয় অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার আশায়। কাজল ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, তবে কি শীঘ্রই নতুন কোনও ছবির সুখবর দেবেন তিনি?