শিক্ষকরাই বাছতে পারবেন পছন্দের স্কুল - 24 Ghanta Bangla News
Home

শিক্ষকরাই বাছতে পারবেন পছন্দের স্কুল

Spread the love

মঙ্গলবার রাতের ওই বিজ্ঞপ্তিতে শুধু প্রাথমিক নয়, সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষক–শিক্ষিকাদের কোন পদ্ধতি মেনে বদলি করা হবে, তার সুনির্দিষ্ট নির্দেশিকাও জারি করেছে বিকাশ ভবন। তাতে বলা হয়েছে, বদলির সময়ে শিক্ষকদের স্কুল বাছাই করে নেওয়ার সুযোগ দেওয়া হবে। গুরুত্ব দেওয়া হবে শিক্ষকতার অভিজ্ঞতাকেও। সে ক্ষেত্রে প্রবীণ শিক্ষক–শিক্ষিকারাই অগ্রাধিকার পাবেন। এতদিন সারপ্লাস টিচারদের বদলি নিয়ে প্রাথমিক বিদ্যালয়ে কোনও নির্দেশ ছিল না। এ বার বলা হয়েছে, ‘জি়রো এনরোলমেন্ট’ অর্থাৎ এক জনও পড়ুয়া না–থাকা স্কুল এবং যে সব স্কুলে ৩০ জন পড়ুয়া পিছু এক জনের বেশি শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন, সে সব স্কুল থেকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের এমন সব স্কুলে বদলি করা হবে, যেখানে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের সঙ্কট রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *