এই বাংলা সিরিয়ালে এক বিধবা হয়ে ধরা দিলেন ঋতুপর্ণা সেন, ফের করবেন শয়তানি - Bengali News | Ri sen to play a new role as a widow in diamond didi ziondabad serial - 24 Ghanta Bangla News
Home

এই বাংলা সিরিয়ালে এক বিধবা হয়ে ধরা দিলেন ঋতুপর্ণা সেন, ফের করবেন শয়তানি – Bengali News | Ri sen to play a new role as a widow in diamond didi ziondabad serial

এক বিধবার চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেন (তাঁকে ঋ নামেও চেনেন অনেকে)। নতুন এক বাংলা সিরিয়ালে তাঁকে দেখবেন দর্শক। নয়া কাজ নিয়ে TV9 বাংলা ডিজিটালকে নানা কথা বলেছেন ঋ। চরিত্রটি এক মায়ের এবং তা নাকি খুবই চ্যালেঞ্জিং। সাফ কথা ঋয়ের। বললেন, “অনেক কাজের অফার এসেছিল। আমি এই কাজটাকেই বেছে নিলাম। আমার মনে হল, এরকম একটি চরিত্রেরই অপেক্ষায় ছিলাম।”

ধারাবাহিকের নাম ‘ডায়মন্ড রানি জ়িন্দাবাদ’। সেই সিরিয়ালে এক বিধবার ভূমিকায় অভিনয় করবেন ঋ। কাঁদো-কাঁদো বিধবা নয় সেই নারী। চরিত্রের নাম শালিনী। শালিনী কেমন? তার বর্ণনা দিতে গিয়ে ঋ বললেন, “পর্দায় টিপিক্যাল কান্নাকাটি আমি করব না। ভীষণ পাওয়ারফুল একটি চরিত্র দেওয়া হয়েছে আমাকে। শালিনী ভীষণ স্টাইলিশ বিধবা।” কিন্তু চরিত্রটি কী শেষমেশ ভাল? নাকি ঋয়ের মতো প্রতিভাময়ী অভিনেত্রীকে ভিলেনের চরিত্রই দেওয়া হয়েছে খেলিয়ে অভিনয় করানোর জন্য? জবাবে অভিনেত্রী বললেন, “খানিকটা তো শয়তানি করবই। একটু ডার্ক সাইড আছে বটে। সেই কারণেই আমার ভাল লেগেছে। অনেকগুলো চমক আছে তাতে।”

এই খবরটিও পড়ুন

অনেকগুলো বছর ধরে বিনোদন জগতের ছোট পর্দায় অভিনয় করছেন ঋ। সিরিয়াল, সিনেমা, টেলিফিল্মে তাঁর অভিনয়ে মগ্ন থেকেছেন দর্শক। ‘তিথির অতিথি’, ‘এখানে আকাশ নীল’-এর মতো সিরিয়ালে তাঁকে দেখেছেন। বাংলার বিগ বসেও অংশ নিয়েছিলেন। সাম্প্রতিককালে ‘ত্রিনয়নী’, ‘ধ্রুবতারা’, ‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘জয় কালী কলকাত্তাওয়ালি’, ‘সাঝের বাতি’র মতো সিরিয়ালে অভিনয় করেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *