West Bengal Live News: পুরীতে লাখো ভক্তের সমাবেশ, কলকাতায় ইসকনের রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | West Bengal Live News Rathyatra 2026 Suvendu Adhikari Mamata Banerjee Abhishek Banerjee Ritabrata Banerjee update on 26 July - 24 Ghanta Bangla News
Home

West Bengal Live News: পুরীতে লাখো ভক্তের সমাবেশ, কলকাতায় ইসকনের রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | West Bengal Live News Rathyatra 2026 Suvendu Adhikari Mamata Banerjee Abhishek Banerjee Ritabrata Banerjee update on 26 July

Spread the love

আজ রথযাত্রা। সকাল থেকেই পুরীর জগন্নাথ মন্দিরে ভিড় ভক্তদের। রথযাত্রা উপলক্ষে লাখো ভক্তের সমাগম হয়েছে শ্রীক্ষেত্রে। গর্ভগৃহের রত্নসিংহাসন থেকে রথে জগন্নাথ। সোনার ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করা হচ্ছে। পথ পরিষ্কারের পরই রথের রশিতে টান পড়বে। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা তিনটি পৃথক রথে চেপে গুণ্ডিচা মন্দিরের উদ্দেশে রওনা দেবেন। এদিকে, বাংলার একাধিক প্রান্তে রথযাত্রার আয়োজন চলছে জোরকদমে। মায়াপুর ইসকন থেকে কোচবিহার সর্বত্র একই ছবি। এদিকে, কলকাতায় ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *