ওয়াশিং মেশিনে কাচার পরে জামাকাপড় থেকে দুর্গন্ধ ছাড়ছে? যন্ত্রটা পরিষ্কার করেন তো? - 24 Ghanta Bangla News
Home

ওয়াশিং মেশিনে কাচার পরে জামাকাপড় থেকে দুর্গন্ধ ছাড়ছে? যন্ত্রটা পরিষ্কার করেন তো?

Spread the love

সময়ের অভাব। তাই হাতে জামাকাপড় কাচার প্রশ্নই ওঠে না। এখন সারা সপ্তাহের জামাকাপড়, বিছানার চাদর ইত্যাদি কাচতে ওয়াশিং মেশিনই ভরসা। কিন্তু অনেক সময়ে ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচার পরেও তা থেকে দুর্গন্ধ বের হয়। সতেজ ভাব ধরা পড়ে না। এমনটা হলে ডিটারজেন্ট বদলে ফেলার ভুল করবেন না। বরং, ওয়াশিং মেশিন পরিষ্কার করা দরকার। ওয়াশিং মেশিনের ভিতরে ডিটারজেন্টের অবশিষ্টাংশ, ময়লা, ফ্যাব্রিকের অংশ জমে থাকে। তা ছাড়া আর্দ্রতাও জমে। এই পরিবেশ ছত্রাক ও ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির জন্য একদম আদর্শ। আর জেরেই কাপড়জামা কাচা সত্ত্বেও দুর্গন্ধ বেরোয়। তাই বর্ষায় ওয়াশিং মেশিন পরিষ্কার রাখবেন কী ভাবে, রইল টিপস।

খালি ওয়াশিং মেশিন চালান 

ওয়াশিং মেশিন পরিষ্কার করার অন্যতম সহজ উপায় হলো প্রতি মাসে গরম জল দিয়ে খালি ওয়াশিং সাইকেল চালানো। গরম জল ড্রাম ও পাইপের ভেতরে জমে থাকা ডিটারজেন্টের অবশিষ্টাংশ, তেল-ময়লা এবং ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। যদি ওয়াশিং মেশিনে ড্রাম পরিষ্কার করার জন্য কোনও বিশেষ ফাংশন থাকে, নির্দেশিকা মেনে সেটিও ট্রাই করতে পারেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *