ফ্রান্সে শেষ দেশঁ জমানা, এমবাপেদের নতুন হেডস্যর কে?
আগেই জানিয়েছিলেন ২০২৬ সালের বিশ্বকাপটা ফ্রান্সের ম্যানেজার হিসেবে তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপ হতে চলেছে। কিন্তু সেই যাত্রাটা তিনি বিশ্বকাপ জিতে বা রানার্স আপ হয়ে করতে পারলেন না। সুযোগ তৃতীয় স্থানে শেষ করা। দিদিয়ের দেশঁর ১৪ বছরের ফ্রান্স যাত্রা শেষ হওয়ায় এ বার আলোচনা শুরু হয়েছে তাঁর জায়গায় কে? ফ্রান্স দলে তারকার ভিড়ে অন্যতম চ্যালেঞ্জ তাদের সামলানো। অবসান ঘটতে চলেছে দীর্ঘ এক অধ্যায়ের, শুরু হতে যাচ্ছে নতুন ফরাসি বিপ্লব।