প্রশ্নপত্র ফাঁসে যুক্ত তিন কর্তা, দাবি চার্জশিটে, সিবিআই তদন্তে কাঠগড়ায় এনটিএ–র ডিজিও - 24 Ghanta Bangla News
Home

প্রশ্নপত্র ফাঁসে যুক্ত তিন কর্তা, দাবি চার্জশিটে, সিবিআই তদন্তে কাঠগড়ায় এনটিএ–র ডিজিও

Spread the love

তদন্তকারীদের দাবি, প্রশ্নপত্র তৈরির প্রক্রিয়ায় যুক্ত বিশেষজ্ঞদের নিয়ম ভেঙে অতিরিক্ত ক্ষমতা বা অ্যাকসেস দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, প্রশ্ন তৈরি, মডারেশন, অনুবাদ এবং পুনরায় অনুবাদের কাজ আলাদা আলাদা বিশেষজ্ঞদের দিয়ে করানোর কথা, যাতে কেউ পুরো সেট দেখতে না পান। কিন্তু নিট-ইউজি ২০২৬-এর ক্ষেত্রে অনেক বিশেষজ্ঞকেই একাধিক ধাপে যুক্ত রাখা হয়েছিল। এর ফলে মডারেশনের পর থেকে বিশেষজ্ঞরা খুব সহজেই চূড়ান্ত প্রশ্নপত্রের চারটি সেট দেখার সুযোগ পেয়ে যান। তাকে কাজে লাগিয়েই এনটিএ প্যানেলের তিন বিষয়-বিশেষজ্ঞ— পি.ভি. কুলকার্নি (রসায়ন), মনীষা সঞ্জয় হাভালদার (পদার্থবিদ্যা) এবং মনীষা মান্ধারে (উদ্ভিদবিদ্যা) প্রশ্নপত্র ফাঁস করেন বলে দাবি তদন্তকারীদের। সূত্রের খবর, গত বছরের নভেম্বরে আট জন পড়ুয়া মিলে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিল। এই গ্রুপটিই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মূল তিন অভিযুক্ত পর্যন্ত পৌঁছে দেয় তদন্তকারীদের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *