Instamart-এ অর্ডার করলেই ১০ মিনিটে বাড়িতে ডেলিভারি হবে LPG সিলিন্ডার! কীভাবে অর্ডার করবেন? | No More Hassle, Instamart to Deliver LPG Cylinder at your Door Step within Minutes, Know How to Order - 24 Ghanta Bangla News
Home

Instamart-এ অর্ডার করলেই ১০ মিনিটে বাড়িতে ডেলিভারি হবে LPG সিলিন্ডার! কীভাবে অর্ডার করবেন? | No More Hassle, Instamart to Deliver LPG Cylinder at your Door Step within Minutes, Know How to Order

Spread the love

এবার ৫-১০ মিনিটেই পাবেন এলপিজি সিলিন্ডার।Image Credit: PTI

নয়া দিল্লি: এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) নিয়ে বিরাট খবর। এখন আর গ্যাস বুকিং করে দিনের পর দিন অপেক্ষা করতে হবে না ডেলিভারির জন্য। বুকিং করলে, কয়েক মিনিটেই আপনার বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে এলপিজি সিলিন্ডার। বাড়িতে বাড়িতে এলপিজি সিলিন্ডার পৌঁছে দেবে সুইগি ইন্সটামার্ট (Swiggy Instamart)।

ইরান-আমেরিকার সংঘাতের জেরে বড়সড় সঙ্কটের মুখে পড়েছিল ভারতও। প্রবল সঙ্কট দেখা দিয়েছিল এলপিজি সিলিন্ডার নিয়ে। গৃহস্থের রান্নার গ্যাস জোগাড় করতে লম্বা লাইনে দাঁড়াতে হয়েছিল। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দামও ৩০০০ টাকার গণ্ডি পার করেছে। মাঝে পরিস্থিতি স্বাভাবিক হলেও, বর্তমানে ইরান-আমেরিকার সংঘাত নতুন করে শুরু হওয়ায় ফের উদ্বেগ বেড়েছে এলপিজি সিলিন্ডার নিয়ে। এর মাঝেই মিলল বড় আপডেট।

কয়েক মিনিটে ডেলিভারি-

কুইক কমার্স প্ল্যাটফর্ম ইন্সটামার্ট (Instamart) গ্যাস সিলিন্ডার ডেলিভারির জন্য হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে দেশে প্রথম অন-ডিমান্ড এলপিজি সিলিন্ডার ডেলিভারি পরিষেবা (On Demand LPG Cylinder Delivery Service) শুরু হতে চলেছে। এই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা এখন ইন্সটামার্ট অ্যাপের মাধ্যমে ঘরে বসেই এলপিজি গ্যাস সিলিন্ডার অর্ডার করতে পারবেন।

ইন্সটামার্ট এবং এইচপিসিএল-এর মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসারে, হিন্দুস্তান পেট্রোলিয়াম কোম্পানি ‘এইচপি নব্য’ নামে একটি নতুন ১০ কিলোগ্রামের গ্যাস সিলিন্ডার চালু করেছে। অনলাইনে এই সিলিন্ডার অর্ডার করা যাবে।  এর পাশাপাশি গ্রাহকরা একই ওয়েবসাইট থেকে বাজারে উপলব্ধ পাঁচ কিলোগ্রামের গ্যাস সিলিন্ডারও অর্ডার করতে পারবেন।

সবথেকে বড় বিষয় হল, এই দুটি এলপিজি সিলিন্ডারের জন্য আলাদাভাবে কোনও গ্যাস সংযোগ বা কানেকশনের প্রয়োজন নেই। যারা ভাড়া বাড়িতে থাকেন বা কর্মজীবী, কিংবা শিক্ষার্থী, তারা এই নতুন পরিষেবায় উপকৃত হবেন।  বিনা কানেকশনেই যেকোনও সময় এবং যেকোনও জায়গা থেকে অনলাইনে এলপিজি সিলিন্ডার অর্ডার করা যাবে। আপাতত এই পরিষেবাটি বেঙ্গালুরুতে শুরু করা হয়েছে।

প্রথমবারের জন্য KYC এর প্রয়োজন-

জানা গিয়েছে, অর্ডার করা গ্যাস সিলিন্ডারগুলি সমস্ত সুরক্ষা ব্যবস্থা অনুসরণ করেই, প্রশিক্ষিত কর্মীরা গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। গ্যাস শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই, নতুন গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন। এর আরও একটি বিশেষত্ব হল, গ্রাহকরা নতুন ডিজাইনের সিলিন্ডারগুলিতে কতটা গ্যাস অবশিষ্ট রয়েছে, তার পরিমাণও পরীক্ষা করতে পারবেন। যদিও এই গ্যাস সিলিন্ডারগুলির জন্য কোনও অফিসিয়াল গ্যাস কানেকশনের প্রয়োজন নেই, তবে প্রথমবারের জন্য কেওয়াইসি (KYC) করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *