India-UK Trade Deal: দামি স্কচ হুইস্কি থেকে বিদেশি গাড়ুি, বাণিজ্য চুক্তির দৌলতে আজ থেকে সস্তা হয়ে যাচ্ছে এই সব পণ্য... | India uk trade deal comes in effects from today from whiskey to premium cars these things gets cheaper - 24 Ghanta Bangla News
Home

India-UK Trade Deal: দামি স্কচ হুইস্কি থেকে বিদেশি গাড়ুি, বাণিজ্য চুক্তির দৌলতে আজ থেকে সস্তা হয়ে যাচ্ছে এই সব পণ্য… | India uk trade deal comes in effects from today from whiskey to premium cars these things gets cheaper

Spread the love

নয়া দিল্লি: আজ থেকে চালু হচ্ছে ভারত-ব্রিটেনের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি (India-UK Trade Deal)। এই চুক্তিতে বিশ্বের অন্যতম কনজিউমার মার্কেট খুলে যাচ্ছে ভারতের সামনে। দাম কমবে একাধিক ব্রিটিশ পণ্যের। দেশে নতুন কর্মসংস্থান, উৎপাদন ও সার্ভিস বা পরিষেবা সেক্টর আরও মজবুত হতে পারে বলেই আশা করা হচ্ছে।

কী কী পণ্যের দাম কমবে?  

ভারত-ব্রিটেন বাণিজ্য চুক্তির প্রথম যে প্রভাব লক্ষ্য করা যাবে, তা হল বিভিন্ন ব্রিটিশ পণ্যের দাম কমা।

  • বিদেশি স্কচ হুইস্কি, জিন
  • প্রিমিয়াম ব্রিটিশ গাড়ি,
  • বিভিন্ন কসমেটিক্স বা প্রসাধনী সামগ্রী
  • চকোলেট
  • বিস্কুট
  • মেডিক্যাল ডিভাইস

অন্যদিকে ভারতীয় পণ্যের জন্য এবার ব্রিটিশ মার্কেটের দুয়ার সম্পূর্ণ খুলে গেল।  ভারতের রফতানি করা পণ্যের ৯৯ শতাংশের উপরই কোনও শুল্ক লাগবে না। অর্থাৎ আগে ব্রিটেনে যে ভারতীয় পণ্যের উপরে ইমপোর্ট ডিউটি বা আমদানি শুল্ক বসত, তা এবার থেকে আর লাগবে না। এতে ভারতের টেক্সটাইল, চামড়ার পণ্য ও জুতো, মূল্যবান রত্ন ও গহনা, সামুদ্রিক পণ্য, ইঞ্জিনিয়ারিং পণ্য,  গাড়ির যন্ত্রাংশ, কেমিক্যাল, প্রক্রিয়াজাত পণ্য, ফার্মাসিউটিকাল পণ্য, কৃষিজাত পণ্যের সঙ্গে যুক্ত শিল্পের ব্যবসায়ী ও কর্মীরা।

বিশেষজ্ঞদের মতে, এই শুল্ক কমে যাওয়ায় লাভের শতাংশ অনেকটা বাড়বে। উৎপাদন বাড়বে, নতুন কর্মসংস্থানও হবে। ভারতীয় আইটি কোম্পানি, কনসাল্টিং ফার্ম, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, অ্যাকাউন্টেন্ট, চিকিৎসক-নার্স এবং শিক্ষাবিদদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

লাক্সারি গাড়ির দামও অনেকটাই কমে যাবে। এতদিন ব্রিটিশ ইম্পোর্টেড গাড়ির উপরে ১১০ শতাংশ শুল্ক বসত। নতুন বাণিজ্য় চুক্তিকে একাধিক গাড়ির উপরে শুল্ক কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *