Government Employee: বাড়ির জেলায় পোস্টিং নয়, সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ নতুন নীতি, নির্দেশিকা নবান্নের | New notification of West Bengal Govt for transfer of employees - 24 Ghanta Bangla News
Home

Government Employee: বাড়ির জেলায় পোস্টিং নয়, সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ নতুন নীতি, নির্দেশিকা নবান্নের | New notification of West Bengal Govt for transfer of employees

Spread the love

কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের বদলি নীতিতে এবার বড় পরিবর্তন। রাজ্যের ফিল্ড লেভেল অফিসার থেকে এক্সটেনশন অফিসার পদমর্যাদার কর্মীদের বদলির ক্ষেত্রে নতুন নীতি জারি করল রাজ্য সরকার (West Bengal Govt)। মুখ্যসচিব মনোজ আগরওয়াল নবান্ন থেকে নির্দেশিকা জারি করেছে এই বিষয়ে। মূলত প্রশাসনিক স্তরে যাতে কোনও রকমের দুর্নীতি না হয়, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাধারণভাবে কোনও কর্মীকে নিজের বাড়ির জেলায় পোস্টিং দেওয়া হবে না বলে নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে। কেবলমাত্র অবসরের আগে শেষ দুই বছর প্রশাসনিক প্রয়োজনে ছাড় মিলতে পারে। অর্থাৎ ওই সময়ে বাড়ির জেলায় দেওয়া হতে পারে পোস্টিং।

একই পদে টানা তিন বছর চাকরি সম্পূর্ণ হলে বদলির জন্য বিবেচিত হবেন সংশ্লিষ্ট কর্মী। কোনও কর্মীকে সাধারণভাবে ৪ বছরের বেশি একই পদে রাখা হবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

রাজস্ব আদায়, কর সংগ্রহ ও অন্যান্য সংবেদনশীল দায়িত্বে থাকা অফিসারদের ক্ষেত্রে ২ বছর পর পরই হবে বদলি। সর্বোচ্চ ৩ বছর একই দায়িত্বে থাকা যাবে বলে সরকারির নির্দেশিকায় বলা হয়েছে। বদলির সময় প্রশাসনিক সুবিধার পাশাপাশি জনস্বার্থ ও জেলার প্রয়োজন বিবেচনা করা হবে। বিশেষ প্রশাসনিক প্রয়োজন, কঠিন পরিস্থিতিতে এই নিয়ম কিছুটা শিথিল করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *