সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে কটূক্তি, এজলাসে কাগজ ছুড়ে বিশৃঙ্খলা, গ্রেপ্তার আইনের দুই পড়ুয়া
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ জুলাই সুপ্রিম কোর্টে নিজের মামলায় সশরীরে (পিটিশনার-ইন-পার্সন) হাজির হয়েছিলেন প্রবল প্রতাপ সিং। বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চে শুনানির সময়ে তিনি আচমকাই প্রধান বিচারপতি সূর্যকান্তের উদ্দেশে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার করতে শুরু করেন। শুধু তাই নয়, এজলাসের মধ্যেই কাগজপত্র ছুড়ে আদালতের পরিবেশ নষ্ট করেন। এও অভিযোগ, নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকাতে গেলে তাঁদের সঙ্গেও ধস্তাধস্তি করেন প্রবাল প্রতাপ সিং।