এজবাস্টনে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস ভারতের
এক যুগের দাপট শেষ। এজবাস্টনে ১২ বছর পর একদিনের ম্যাচ হারল ইংল্যান্ড। রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যর্থতার দিনেও হার মানেনি ভারত। শুবমান গিল ৮০ রানের ইনিংসে ভিত গড়ে দেন। পরে অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরের অপরাজিত অর্ধশতরানে ভর করে ২৮ বল বাকি থাকতেই ৬ উইকেটে জেতে ভারত। প্রথমে ব্যাট করে জো রুটের অপরাজিত ৭৬ এবং লিয়াম ডসনের ৬৮ রানের সৌজন্যে ইংল্যান্ড ২৫৯ রান করেছিল।