অবশেষে জল্পনার অবসান, মা হচ্ছেন সোহিনী, কবে আসছে নতুন সদস্য? | Tollywood actress sohini sarkar announced pregnancy - 24 Ghanta Bangla News
Home

অবশেষে জল্পনার অবসান, মা হচ্ছেন সোহিনী, কবে আসছে নতুন সদস্য? | Tollywood actress sohini sarkar announced pregnancy

Spread the love

অভিনেত্রী সোহিনী সরকার ও সঙ্গীত শিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সংসারে যে নতুন সদস্য আসতে চলেছে, তা প্রথম জানিয়ে ছিল TV9 Bangla। তবে সোহিনী এই নিয়ে কখনই বিশেষ শব্দ করেননি। বরং ইদানিং তাঁকে নানা অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন করলেই, সঠিক সময়ে সব সুখবর জানাবেন বলে, আশ্বস্ত করতেন অভিনেত্রী। তবে এবার আর রাখঢাক নয়, বরং সোশাল মিডিয়ায় শোভনের সঙ্গে ছবি পোস্ট করে, সোহিনী জানিয়ে দিলেন, বিয়ের তিন বছরের মাথায় দুই থেকে তিন হচ্ছেন সোহিনী ও শোভন। টলিউডে চর্চা পুজোর আশেপাশেই সোহিনীর কোল জুড়ে আসবে ফুটফুটে সন্তান।

চলতি ২০২৬ বছরের একেবারে শুরুর দিক থেকেই ফ্যামিলি প্ল্যানিং শুরু করে দিয়েছিলেন এই তারকা দম্পতি। আর এই মুহূর্তে সেই সুখবরের বেশ অনেকটাই কাছাকাছি দাঁড়িয়ে আছেন অভিনেত্রী।

ইদানীং টলিপাড়ার কোনও গ্ল্যামারাস পার্টি বাঅনুষ্ঠানে সোহিনীকে খুব একটা দেখা যাচ্ছে না। গেলেও এড়িয়ে যেতেন মা হওয়া সংক্রান্ত নানা প্রশ্ন। হয়তো মনে মনে ঠিক করেছিলেন বিবাহবার্ষিকীর দিনই সুখবর ভাগ করে নেবেন। আর সেটাই ঘটল।

কয়েক সপ্তাহ আগেই বড় পর্দায় মুক্তি পেয়েছে সোহিনীর ‘অভিমান’। এই হাই-ভোল্টেজ ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো হেভিওয়েট তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। তবে মা হওয়ার এই বিশেষ সময়টাতে কাজ থেকে যে কিছুটা বিরতি নিতেই হবে অভিনেত্রীকে, তা বলাই বাহুল্য।

২০২৪ সালের ১৫ জুলাই দক্ষিণ ২৪ পরগনার এক বিলাসবহুল ফার্মহাউসে বসেছিল সোহিনী-শোভনের বিয়ের আসর। কাছের বন্ধু আর দুই পরিবারের উপস্থিতিতে অত্যন্ত ছিমছামভাবে আইনি ও সামাজিক বিয়ে সেরেছিলেন তাঁরা। আজ তাঁদের সেই রূপকথার বিয়ের ঠিক তিন’বছরে পা দিল। আর এই বিশেষ দিনেই জুটির নতুন অধ্যায় শুরুর খবরে রীতিমতো খুশির হাওয়া টলিপাড়ায়। টলিপাড়ার বন্ধুমহল কিন্তু ইতিমধ্যেই হবু মা-বাবাকে শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *