অন্তর্বাস, মদের বোতল উদ্ধার ঘটনাস্থল থেকে, বারুইপুরে ঘটনার পুনর্নির্মাণে ৩ অভিযুক্ত
এই সময়, বারুইপুর: অন্তর্বাস, মদের বোতল ও গ্লাস, ড্রাইভিং লাইসেন্স, চুল এবং আরও কিছু সামগ্রী। যে জায়গায় ক্লাস সিক্সের ছাত্রীকে ধর্ষণ ও তার উপর শারীরিক অত্যাচার করা হয়, বারুইপুরের সেই ঘটনাস্থল থেকে ওই সব জিনিস উদ্ধার হয়েছে মঙ্গলবার দুপুরে।