৬০ বছর পরে আবার মিলল মুকুট ফড়িং - 24 Ghanta Bangla News
Home

৬০ বছর পরে আবার মিলল মুকুট ফড়িং

Spread the love

১৯৬৫ সালে ‘বম্বে ন্যাচরাল হিস্ট্রি সোসাইটি’র জার্নালে উল্লেখ রয়েছে, ওই সময়ে মুকুট ফড়িংয়ের দেখা মিলেছিল বিহারের হাজারিবাগে। এই পতঙ্গের কথা সকলের নজরে এনেছিলেন ফাদার রিচার্ড। তখনই জ়ুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তথ্যতালাশ করে জানায়, বিহারের হাজারিবাগের পাশাপাশি সিংভূম, পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং মেদিনীপুর, ওডিশার গঞ্জাম, মধ্যপ্রদেশের মান্ডলা এবং কর্নাটকের বেঙ্গালুরু, মহীশূরে পাওয়া যায়। ওই সময়ে ঝাড়গ্রাম অবিভক্ত মেদিনীপুরের অন্তর্গত ছিল। তবে মেদিনীপুরের কোন জায়গায় পাওয়া গিয়েছিল মুকুট ফড়িং, তা নির্দিষ্ট করে কোনও উল্লেখ নেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *