বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃহস্পতিবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা
কলকাতা: বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনায় ফের বৃষ্টির দাপট বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক…
কলকাতা: বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনায় ফের বৃষ্টির দাপট বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা বাড়বে।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা এইচ আর বিশ্বাস জানিয়েছেন, বুধবার সকাল নাগাদ উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আবহাওয়া ব্যবস্থা সক্রিয় হলে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
বুধবারও থাকবে বৃষ্টি
বর্তমানে মৌসুমি অক্ষরেখা বাঁকুড়া ও ক্যানিংয়ের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর প্রভাবে গত দু’দিন ধরে কলকাতা ও আশপাশের এলাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল ৫টা ৩০ মিনিট থেকে মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত আলিপুরে ৩৬.৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বুধবারও মাঝারি বৃষ্টি চলবে। তবে নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকেই বৃষ্টির তীব্রতা অনেকটাই বাড়বে।
Also Read | প্রধানের ক্ষমতা ছেঁটে সচিবদের হাতে আর্থিক দায়িত্ব: পঞ্চায়েত আইনে আসছে বদল
নিম্নচাপ কতটা শক্তিশালী হবে, নজরে আবহাওয়াবিদরা
আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ তৈরি হওয়ার পরই বোঝা যাবে সেটি আরও শক্তিশালী হবে কি না এবং দক্ষিণবঙ্গের কতটা কাছে আসবে। সেই অনুযায়ী পরবর্তী পূর্বাভাস জানানো হবে। বর্তমান পরিস্থিতিতে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
Also Read | প্রধানমন্ত্রী আবাসে ১ লক্ষ বাড়ি-একাধিক গবেষণাগারের ঘোষণা মুখ্যমন্ত্রীর
তাপমাত্রা থাকবে স্বস্তিদায়ক
জুলাই মাসজুড়ে প্রায় প্রতিদিনই বৃষ্টি হওয়ায় কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা কিছুটা নিচেই রয়েছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনও আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টির কারণে গরমের অস্বস্তি তেমন বাড়বে না।
প্রশাসনের তরফে নিচু এলাকা, জল জমার প্রবণতা রয়েছে এমন অঞ্চল এবং প্রয়োজন ছাড়া অযথা বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে নাগরিকদের সতর্ক থাকার আবেদন জানিয়েছে আবহাওয়া দফতর।