পুরী থেকে আনা বিগ্রহে রথ টানা হবে তমলুকে
পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষের আশা, রথযাত্রা উপলক্ষে প্রায় দেড় থেকে দুই লক্ষ ভক্ত অন্নপ্রসাদ গ্রহণ করবেন। রথযাত্রার দিন মহাপ্রভু মন্দির থেকে রথ বেরিয়ে তমলুক পুরসভা, বর্গভীমা মন্দিরের সামনে দিয়ে বড়বাজার, নিমতলা, হাসপাতাল মোড়, মানিকতলা হয়ে তমলুক রাজবাড়িতে মাসির বাড়ি পর্যন্ত যাবে। উল্টোরথের দিন একই পথে শহর পরিক্রমা করে ফের মন্দিরে ফিরবেন জগন্নাথ, বলদেব ও সুভদ্রা।