FIFA World Cup: ম্যাচের আগেই উত্তাল দুই পক্ষ, স্পেনের প্রাক্তন প্রধানমন্ত্রীর বর্ণবিদ্বেষমূলক মন্তব্যে বিতর্ক চরমে! | Mariano Rajoy Under Fire for ‘No French Players’ Remark Ahead of France vs Spain Clash
ডালাস : স্পেন বনাম ফ্রান্স ম্যাচ শুরু হওয়ার আগেই আবার বিতর্ক। স্পেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় ফ্রান্সের জাতীয় ফুটবল দলকে নিয়ে করা এক মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল শুরু হওয়ার আগে আবার বিতর্ক তুঙ্গে। ম্যাচের আগে তিনি দাবি করেন, “ফরাসি দলে কোনও ফরাসি ফুটবলার নেই।” স্পেনের সংবাদমাধ্যম এল ডেবাতে-তে প্রকাশিত এক মতামতধর্মী লেখায় তিনি এই মন্তব্য করেন।
তাঁর এই মন্তব্যের পরেই স্পেন ও ফ্রান্স – দুই দেশের রাজনৈতিক নেতারাই তাঁর বক্তব্যের নিন্দা করেন। তাঁদের অভিযোগ, এই মন্তব্য বর্ণবিদ্বেষমূলক ও এর কাজ বিদ্বেষ ছড়ানোর জন্য উৎসাহী করা। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ এই মন্তব্যের নিন্দা করে জানিয়েছেন,“স্পেন তাঁদেরই, যাঁরা দেশকে ভালোবাসে ও দেশের জন্য কাজ করে। যারা বিদ্বেষ ছড়ায়, স্পেন তাদের জন্য নয়।” এমনকি ফ্রান্সও প্রতিবাদের ঝড় ওঠে। ফ্রান্সের মন্ত্রী অরোর বেরজে বলেন,”বারবার এমন বর্ণবিদ্বেষমূলক মন্তব্য আর সহ্য করা যায় না। এবার এগুলো বন্ধ হওয়া উচিত। খেলাধুলো শুধু খেলাধুলোই থাকুক। একজন খেলোয়াড়কে তাঁর প্রতিভা দিয়েই বিচার করা হোক।”
ফরাসি কমিউনিস্ট পার্টির নেতা ফ্যাবিয়ান রুসেল রাহয়ের এই মন্তব্যের তুলনা করেন কিলিয়ান এমবাপেকে নিয়ে করা এক প্যারাগুয়েন সেনেটরের বর্ণবিদ্বেষী মন্তব্যের সঙ্গে। তিনি বলেন,“এরা রেসিস্ট কমেন্ট করা থামাবে না।” ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতিও রাহয়ের মন্তব্যের সমালোচনা করেছেন। এই বিতর্কের জেরে মাঠের বাইরের লড়াই অনেকটাই বেড়ে গিয়েছে। সবার একটাই দাবি, একজন ফুটবলারকে বিচার করা হোক তাঁর প্রতিভা দিয়ে, জন্মপরিচয় দিয়ে নয়।