২ বছরে কত জন অনুপ্রদেশকারীকে বাংলাদেশে ‘পুশব্যাক’?
অন্য একটি প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে অসমের ভোটার তালিকায় ৯১,৩৮৫ জন ‘ডি-ভোটার’ (সন্দেহভাজন নাগরিক) রয়েছেন। সবচেয়ে বেশি ডি-ভোটার রয়েছেন শোণিতপুরে (১৩,৭১৯ জন)। তালিকায় তার পরেই বরপেটা (৮,০৮১ জন)। এই ডি-ভোটারদের মধ্যে ৫৬,৭২৮ জনকে ট্রাইব্যুনাল ইতিমধ্যেই বিদেশি হিসেবে ঘোষণা করেছে। উচ্চ আদালতে আপিল করার পরেও অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত হয়েছেন আরও ৮৩১ জন।