Tapas Roy: ‘রাষ্ট্রবিরোধী স্লোগান, দেশবিরোধী স্লোগান চলবে না’, বিধানসভায় সুর চড়ালেন তাপস রায় | BJP MLA Tapas Roy Targets TMC in Assembly, Demands Ban on ‘Anti National Slogans’ in House
বিধানসভায় তৃণমূলকে নিশানা বিধায়ক তাপস রায়ের। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। একইসঙ্গে নবনির্বাচিত স্পিকার রথীন্দ্র বসুর উদ্দেশে তাপস রায় বলেন, “স্যার, একটা জিনিস করতে হবে। এই সদনে কোনও রাষ্ট্রবিরোধী স্লোগান, দেশবিরোধী স্লোগান চলবে না। আইন করে বন্ধ করতে হবে। প্রয়োজনে বিল এনে।” তাপস রায়ের বক্তব্যে টেবিল চাপড়ে সমর্থন জানাতে দেখা যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।