‘ভয় দেখিয়ে ইস্তফার চেষ্টা’, সাধারণ সভার দাবিতে জেলাশাসকের দ্বারস্থ দক্ষিণ দিনাজপুরের ১৪ তৃণমূল সদস্য
জেলা পরিষদের সদস্য তথা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি মৃণাল সরকার বলেন, ‘জেলা পরিষদের তিনজন সদস্য ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। একটি অদৃশ্য শক্তি এবং কয়েকজন আইসি ও ওসি তৃণমূল সদস্যদের ভয় দেখিয়ে বা চাপ সৃষ্টি করে পদত্যাগ করানোর চেষ্টা করছেন।’ বিষয়টি জেলাশাসকের নজরে আনা হয়েছে বলে জানিয়েছেন মৃণাল। তাঁর কথায়, ‘আমরা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছি।’