দুর্নীতি তদন্তে বড় পদক্ষেপ, মদন মিত্রের পরিবারের তিন সদস্যকে তলব ইডির - 24 Ghanta Bangla News
Home

দুর্নীতি তদন্তে বড় পদক্ষেপ, মদন মিত্রের পরিবারের তিন সদস্যকে তলব ইডির

Spread the love

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার মদন মিত্রের (Madan Mitra) পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মদন মিত্রের স্ত্রী…

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার মদন মিত্রের (Madan Mitra) পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মদন মিত্রের স্ত্রী এবং তাঁর দুই পুত্রকে আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আর্থিক লেনদেনের তদন্তের সূত্র ধরেই তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি।

তদন্তকারীদের দাবি, পুরনিয়োগ (Madan Mitra) দুর্নীতি মামলায় বেশ কিছু আর্থিক লেনদেনের তথ্য সামনে এসেছে, যেখানে মদন মিত্রের (Madan Mitra) পরিবারের সদস্যদের নাম উঠে এসেছে। সেই সূত্রেই তাঁদের কাছ থেকে কিছু বিষয়ে তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা। যদিও এই বিষয়ে মদন মিত্র বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনও বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুরনিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও মদন মিত্রকে ঘিরে তদন্তে তৎপরতা দেখিয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলি। গত জুন মাসে ইডি মদন মিত্রের একাধিক বাড়িতে একযোগে তল্লাশি অভিযান চালিয়েছিল। (Madan Mitra) কলকাতা এবং শহরতলির মোট সাতটি জায়গায় এই অভিযান চালানো হয় বলে জানা যায়। এর মধ্যে ছিল বিধায়কের ভবানীপুর ও কালীঘাটের বাড়ি। পাশাপাশি দক্ষিণেশ্বর, সন্তোষপুর, জোকা এবং বেলেঘাটার বিভিন্ন ঠিকানাতেও তল্লাশি চালান তদন্তকারীরা।

সেই সময় ইডির আধিকারিকরা বেশ কিছু নথি, আর্থিক তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র খতিয়ে দেখেছিলেন বলে সূত্রের খবর। নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত কোনও আর্থিক লেনদেন বা সম্পত্তি সংক্রান্ত তথ্য পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখাই ছিল তদন্তের অন্যতম উদ্দেশ্য।

শুধু ইডি নয়, একই মামলার তদন্তে আগেই সক্রিয় হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গত বছরের অক্টোবর মাসে সিবিআই আধিকারিকরা মদন মিত্রের বাড়িতে অভিযান চালান। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে তল্লাশি ও নথিপত্র পরীক্ষা। তদন্তকারীরা নিয়োগ সংক্রান্ত বিভিন্ন নথি এবং আর্থিক তথ্য যাচাই করেছিলেন বলে জানা যায়।

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক নেতা, মন্ত্রী এবং জনপ্রতিনিধির নাম বিভিন্ন সময়ে তদন্তের পরিধিতে এসেছে। তদন্ত যত এগিয়েছে, ততই আর্থিক লেনদেনের দিকটি গুরুত্ব পেয়েছে বলে কেন্দ্রীয় সংস্থাগুলির দাবি। এবার মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে তলব করার ঘটনায় তদন্ত নতুন পর্যায়ে পৌঁছেছে বলে মনে করা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *