রেনবোকে উড়িয়ে সিএফএল শুরু মহামেডানের, গোল পেলেন ইসরাফিল - 24 Ghanta Bangla News
Home

রেনবোকে উড়িয়ে সিএফএল শুরু মহামেডানের, গোল পেলেন ইসরাফিল

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত দুই দিনে কলকাতা ফুটবল লিগে (CFL 2026) জয় পেয়েছিল দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। আজ নিজেদের ঘরের মাঠে…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত দুই দিনে কলকাতা ফুটবল লিগে (CFL 2026) জয় পেয়েছিল দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। আজ নিজেদের ঘরের মাঠে প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচ খেলতে নেমেছিল তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল রেনবো দল। সম্পূর্ণ সময়ের শেষে ৩-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় ব্ল্যাক প্যান্থার্সরা। গোল করেন যথাক্রমে জুয়েল আহমেদ মজুমদার, ফারদিন আলি মোল্লা এবং ইসরাফিল দেওয়ান। অন্যদিকে, রেনবোকে এগিয়ে দিয়েছিলেন জোজো। যদিও শেষ পর্যন্ত বাজিমাত করে মহামেডান।

প্রথমার্ধের মধ্যেই গোলের মুখ খুলে ফেলেছিল সাদা-কালো‌ ব্রিগেড। কিন্তু পরবর্তীতে সেটি বাতিল হয়। তারপর সুযোগ বুঝেই আক্রমণে উঠে আসতে শুরু করে রেনবো। তারপর ৩৬ মিনিটের মাথায় লালবিম্বুয়াটার ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন জোজো। তারপর বেশ কয়েকবার করে সুযোগ তৈরি করেছিল ব্ল্যাক প্যান্থার্সরা। কিন্তু গোলের দেখা মেলেনি। যারফলে প্রথমার্ধের শেষে ১-০ বলে পিছিয়ে ছিল মহামেডান। তবে দ্বিতীয়ার্ধে অন্য ছন্দে ধরা দেয় সাদা-কালো ব্রিগেড। তারপর ৬৯ মিনিটের মাথায় জুয়েলের গোলে সমতা ফেরার ময়দানের এই তৃতীয় প্রধান।

mohammedan-sc-beat-rainbow-cfl-2026-israfil-dewan-goal

তারপর ম্যাচের বয়স যত বেড়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। সুযোগ বুঝেই প্রতিপক্ষের রক্ষণভাগে ফাটল ধরিয়ে দ্বিতীয় গোল করে যান ফারদিন আলি মোল্লা। ম্যাচে ফেরার তাগিদে আক্রমণে জোর দিতে থাকে রেনবো দল। সেই সুযোগ কাজে লাগিয়েই ম্যাচের শেষের দিকে গোল করে যান ইসরাফিল দেওয়ান। যারফলে দুই গোলের ব্যবধানে আসে জয়। পরবর্তীতে সমর্থকদের সাথে দুরন্ত সেলিব্রেশনে ধরা দেয় মহামেডান দল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *