বিশ্বের প্রাচীন সিল্করুট ঘুরে দেখুন ট্রেনে চেপে, কোন কোন দেশ রয়েছে এই তালিকায়? - 24 Ghanta Bangla News
Home

বিশ্বের প্রাচীন সিল্করুট ঘুরে দেখুন ট্রেনে চেপে, কোন কোন দেশ রয়েছে এই তালিকায়?

Spread the love

সিকিম, লাদাখ, অরুণাচল প্রদেশের সিল্ক রোডগুলো মোটামুটি ভারতীয়দের চেনা। তবে এর বাইরেও রয়েছে বিশ্বের প্রাচীন সিল্ক রোড। যেগুলো রয়েছে চিন, কিরগিজ়স্তান, কাজ়াখস্তান, তাজিকিস্তান ও উজ়বেকিস্তানের বিভিন্ন প্রান্তে। এ বার এই সব দেশগুলো একসঙ্গে ঘুরতে পারবেন। তাও ট্রেনে চেপে। শুরু হতে চলেছে ‘দ্য গ্র্যান্ড সিল্ক রোড বাই ট্রেন’ (The Grand Silk Road by Train)। ২২ দিনের ট্রেন সফরে প্রায় ২৪০০ মাইল রাস্তা ছুঁয়ে যাবে এই ট্রেন। প্রাইভেট ট্রেন কোম্পানি ‘গোল্ডেন ঈগল’ এবং অ্যাডভেঞ্চার ট্রাভেল কোম্পানি ‘জিওএক্স’ যৌথ ভাবে এই সফরের আয়োজন করেছেন। 

বিশ্বের সিল্ক রোডগুলো ছিল এক একটা বাণিজ্য কেন্দ্র। চিনে যে রেশম উৎপাদন হতো, সেটাই এই রাস্তাগুলো ধরে পূর্ব এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে পৌঁছত। ইউরোপেও চিনের উৎপাদিত রেশমের ব্যাপক চাহিদা ছিল। রেশমের পাশাপাশি চা, পোশাক, মূল্যবান পাথর এবং আরও অনেক জিনিসপত্র রপ্তানি ও আমদানি করা হতো। সেই প্রাচীন সিল্ক রুট এ বার ঘুরে দেখতে পারবেন ট্রেনে চেপে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *